বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রতনপুরে ডোবা থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৫৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর নামক স্থানে একটি ডোবায় ভাসমান অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন লাশটি ডোবায় ভাসমান দেখতে পেলে সদর থানা পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
উদ্ধারকৃত লাশের পরিচয় প্রথমে পাওয়া না গেলেও পরে জানা যায় এটি হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামের জনাব আলীর ছেলে ইউসুফ আলী (৪৫) এর লাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ডোবার মাঝে লাশটি ভেসে থাকতে দেখে লোকজন। ইউসুফের পরিবার সূত্রে জানা যায় সে একজন মৃগী রোগী ছিল। অসুস্থতা থেকে তার মৃত্যু হতে পারে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যা না আত্যহত্যা তা এখনও বলা যাচ্ছে না। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com