সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে চয়ন হত্যা মামলার আসামী আইয়ূম গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের চৌকি গ্রামের চয়ন হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামী আইয়ুম আলী (৪৭)কে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ এস আই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং থানার কালাডোবা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আইয়ুব আলী দৌলতপুর গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল।
উল্লেখ্য, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউপির চৌকি গ্রামে এসে পাশ্ববর্তী বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের একদল লোক চয়ন দাশের বাড়িতে হামলা চালায়। এতে চয়ন দাশসহ বেশ ক’জন গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চয়নের মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত চয়নের পরিবার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা আত্মগোপনে চলে যায়। পুরুষ শুন্য হয়ে পড়ে দৌলতপুর গ্রাম। পুলিশ এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করতে না পারলেও সন্দেহভাজন আসামী হিসেবে আইয়ুব আলী ছাড়াও আরো একজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com