বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

১১ দফা দাবীতে বানিয়াচংয়ে সিপিবি-বাসদের জনসভা বক্তারা ॥ লুটপাটের বেলায় আ.লীগ বিএনপি সমানে সমান

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে সিপিবি-বাসদের জনসভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, ভাত-কাপড়-জমি-শিক্ষা-চিকিৎসা-কাজ মানুষের এই ৬টি মৌলিক অধিকারের নিশ্চয়তা ছাড়া গণতন্ত্র হয়না। ৪৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছে তারা মানুষের এই অধিকার গুলো নিশ্চিত করতে পারেনি। একই সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ বলেছেন, ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় যাবার জন্য আওয়ামীলীগ-বিএনপি একে অপরের বিরুদ্ধাচরণ করলেও লুটপাটের বেলায় তারা এক। এই লুটপাটতন্ত্রের অবসান ঘটাতে সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে আওয়ামীলীগ-বিএনপি’র নেতৃত্বাধীন জোট-মহাজোটকে বর্জন করে বাম গণতান্ত্রিক উদারনৈতিক শক্তিকে গ্রহণ করতে হবে। গতকাল শনিবার বিকালে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, বাসদের সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, উপজেলা বাসদের আহ্বায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার, সিপিবি’র সংগঠক কমরেড ইমদাদুল হোসেন খান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদা খাঁ ও ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com