বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মানচেস্টারস্থ হবিগঞ্জ জেলা সমিতি ইউকে গঠন ॥ ওয়াহাব আহ্বায়ক, সুজন সদস্য সচিব

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের ম্যানচেষ্টারে বসবাসরত হবিগঞ্জবাসীদের নিয়ে গঠিত হয়েছে হবিগঞ্জ জেলা সমিতি ম্যানচেষ্টার ইউকে। ইংল্যান্ড সফররত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর আমন্ত্রনে স্থানীয় সওদাগর রেস্টুরেন্টে ম্যানচেষ্টারস্থ হবিগঞ্জবাসীদের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা ড. মোঃ শাহনেওয়াজ, কাউন্সিলার মোঃ ইদু মিয়া ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান উপস্থিত ছিলেন। সভায় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিস্ট, হবিগঞ্জ জেলা সমিতি ম্যানচেষ্টার ইউকে গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন- আহ্বায়ক আব্দুল নাসির ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক তোসাদ্দক হোসেন বাহার, এডঃ মীর গোলাম মোস্তফা ও মোঃ ছুরুক মিয়া, সদস্য সচিব গাওছুল ইমাম চৌধুরী সুজন, সদস্যরা হচ্ছেন গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, জালাল উদ্দিন আহমদ, শামছুদ্দিন আহমেদ এমবিই, মঈনুল আমিন বুলবুল, খন্দকার সুফী মিয়া, মন্নান খান, সিজিল মিয়া, আব্দুল কাশেম, আব্দুল মালেক সওদাগর, আব্দুল হামিদ, সৈয়দ মাহমুদুর রহমান, সেকুল ইসলাম, হারুন মিয়া, শামছু মিয়া, জামাল উদ্দিন কাওসার, মিসবাহ উদ্দিন সায়েম, সৈয়দ আতাবুর রেজা মুরাদ, সৈয়দ আমিনুর রশীদ খোকন, মামুন আহমেদ, শামছুল হক মিয়া, শামীম তালুকদার, নুরুজ্জামান, আবু তাহের, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, জামাল আহমেদ, সাজলী শামস চৌধুরী সুহেল, মুস্তাকিম বিল্লাহ জুয়েল, মনির রহমান, সফিক মিয়া ও জসীম উদ্দিন। উক্ত কমিটি সদস্য সংগ্রহ শেষে সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com