বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চাঁনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই মহিলার অবস্থা আশংকাজনক। গতকাল সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত দুই মহিলা শিশু বাচ্চা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা অভিযোগ করেন মামলা করার পর প্রকাশ্যে আসামীরা ঘুরে বেড়ালেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।
উল্লেখ্য ২৪ আগস্ট শনিবার কাওছার মিয়ার পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে। এরপরও ক্ষান্ত হয়নি। ২৫ আগস্ট রবিবার সকালে বাকু মিয়া, মাসুক মিয়া, আজিদ মিয়া, সাবাজ মিয়া, রবিউল ও সেলিমসহ ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে কাওছার মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় কাওছার মিয়ার স্ত্রী সহিদা খাতুন (৩৫), সুলতানা (১০), ও সাহেদা (৩০) বাঁধা দিলে তাদেরকে পিঠিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কাওছার মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com