মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে পুলিশের সিগন্যাল অমান্য করায় ৬ যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে পুলিশের সিগন্যাল অমান্য করায় ৬ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, শহরের ঘাটিয়া বাজার এলাকার হিমাংশু সাহার পুত্র সাগর সাহা (২৭), পইল গ্রামের গোলাম মোস্তফার পুত্র গোলাম সারোয়ার (২৮), মশাজান গ্রামের জাহিদুল হাসানের পুত্র আশরাফ (২৭), করগাও গ্রামের বেলাল চৌধুরীর পুত্র শামীম চৌধুরী (২২), চানপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র লিহান (২৩), চুনারুঘাট উপজেলার আমুরোড এলাকার হারুনুর রশীদের পুত্র শাহরিয়া রশীদ (২৭)।
পুলিশ জানায়, ভোর রাতে উল্লেখিতরা মোটর সাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসছিল। এ সময় ভোররাতে পেট্রোল ডিউটিতে থাকা সদর থানার পুলিশের গাড়ি সিগন্যাল দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করলে তারা অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় সদর থানার এসআই ওয়াহেদ গাজির নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। পরে সকালে উল্লেখিতদের অভিভাবকরা সদর থানায় মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com