মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শয়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খবলে পড়ে স্বর্বস্ব খুইছেন।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে যুগান্তর পরিবহনে সিলেট হযরত শাহাজালাল (রঃ) এর মাজারে যাবার পথে বিবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবক অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে। অপরদিকে সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ আসার পথে কতই নম সূত্রধর (৬০) নামের এক বৃদ্ধ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। কতই সূত্রধর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের মৃত নিরজনি সূত্রধরের পুত্র। উভয়কে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জের স্বাধীন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাকে জানালে সংগঠনের লোকজন অসুস্থ্য দুই ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com