মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক¤িপউটার সার্টিফিকেট

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উত্তীর্ণ তিন ও ছয় মাস মেয়াদী ক¤িপউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সরকারি সনদ প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ড প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে এর সেক্রেটারি বিশিষ্ট শিক্ষা অনুরাগী এনায়েতুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, সিনিয়র সাংবাদিক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, ডাঃ মাসুক মিয়া, ইন্সট্রাক্টর দেলোয়ার আহসান শ্যামল, ইউকে আইসিটির ইন্সট্রাক্টর ফয়সাল চৌধুরী, ফুয়াদ হাসান রাজন, পূর্ণিমা পাল নাইম চৌধুরী, অমি চৌধুরী। আইটি শিক্ষা লাভের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে প্রধান অতিথি তার বক্তৃতায় ছাত্র/ছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফয়সাল শামীম চৌধুরী এবং প্রধান অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করেন সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মুহাম্মদ সাইফুর রহমান খান। প্রধান অতিথি সার্কেল শিক্ষা সেবার উন্নয়নে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। অনুষ্টানে ৫৬ জন ছাত্র/ছাত্রীকে সনদ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com