বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মা-বোন স্বাবলম্বী হলে বাংলাদেশ স্বাবলম্বী হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, খালেদা জিয়ার এখন নরম শোর। বোমা মেরে মানুষ খুন করে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আলোচনার প্রস্তাব দেয়। আমরা তার আলোচনায় রাজি নই। নির্বাচনে না আসায় দেশের মানুষ খালেদা জিয়াকে ঘৃনা করে। এ দেশের মানুষ তাকে বিশ্বাস করে না। বোমা মেরে যারা সরকারকে উৎখাত করতে চেয়েছিল এখন ঘরে বসে টিভিতে বক্তব্য দেন। কিছু লোক মসজিদ থেকে বের হয়ে সরকারের সমালোচনা করে বলে বরবটি সহ সবজির দাম বেড়ে গেছে। দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না। তাদের জানা উচিত আওয়ামীলীগের লোকজনও মসজিদে যায়। ঢালাওভাবে সরকারের সমালোচনা করলে তাদের টুটি চেপে ধরা হবে। মা বোন স্বাবলম্বী হলে বাংলাদেশ স্বাবলম্বী হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত বুধবার দুপুরে মাধবপুরে উপজেলা শহীদ মিনার চত্বরে মহিলা আওয়ামীলীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রোজিনা আক্তার রুবির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র শাহ মোঃ মুসলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান চেয়ারম্যান আলাউদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি শাহ মোঃ রিয়াদ তুষার, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহম্মদ অপু, মাধব রায়, যুবলীগ নেতা জামালউদ্দিন, তরুনলীগের আহবায়ক শাহ মোঃ রফিক প্রমূখ। সকাল ১০টায় সমাবেশে মন্ত্রী বক্তব্য রাখার কথা থাকলেও বিকাল ৩টায় মন্ত্রী বক্তব্য শুরু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com