বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোবাইল ফোনে প্রেম খবর দিয়ে এনে গণধর্ষণ ॥ অতপর চুরির দায়ে প্রেমিক কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোনে প্রেমের মাধ্যমে খবর দিয়ে এনে এক যুবতীকে গণধর্ষণ করেছে একদল লম্পট। এ ব্যাপারে ওই যুবতী বাদি হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছে। মামলাটি বিচারক আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বরমপুর গ্রামের আলীম উল্লার পুত্র ৬ সন্তানের জনক সেলিম মিয়া (৪০) এর রং নাম্বারে পরিচয় হয় নেত্রকোনা জেলার মাধুরপাড়া গ্রামের মকবুল হোসেনের যুবতী কন্যা নুরুন্নাহার বেগম সাথীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। সেলিমের কথায় সাথী পাগল হয়ে যায়। সেলিমকে পাবার আসায় শায়েস্তাগঞ্জ চলে আসে সাথী। গত ২৮ আগস্ট রাত ১২টার সময় সেলিম তার এক বন্ধু মৃত তোতা মিয়ার পুত্র সাদেক মিয়া (৩০) এর বাড়িতে নিয়ে সাথীকে গণধর্ষণ করে। ধর্ষণের ফলে সাথী অসুস্থ হয়ে পড়ে। ওই এলাকার এক মহিলা তাকে পরের দিন হাসপাতালে এনে চিকিৎসা করায়। এরই মধ্যে সেলিম চুরির ঘটনায় জনতার হাতে আটক হয়ে হবিগঞ্জ কারাগারে যায়। সাথী সুস্থ হয়ে গতকাল বুধবার দুপুরে তার আইনজীবি মোঃ আঙ্গুর আলীর মাধ্যমে আদালতে মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com