শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মানচেস্টারে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ প্রবাসীদের শিল্প কারখানা স্থাপনে দেশে বিনিয়োগ করার আহ্বান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

গাউছুল ইমাম চৌধুরী সুজন, মানচেস্টার থেকে ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা দিয়েছে ইংল্যান্ডস্থ গ্রেটার মানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন (জিএমবিএ)।
জিএমবিএ সভাপতি আব্দুল নাসের ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান নাজিমুজ্জামান কোরেশী ও ডেপুটি সেন্টারেটারী গউসুল ইমাম চৌধুরী সুজনের যৌথ পিরচালনায় অনুস্টানে বিশেষ অতিথি ছিলেন মানচেস্টার এসিস্টেন হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। এতে বক্তব্য রাখেন জিএমবিএ এর সাবেক সভাপতি মঈনুল আমিন বুলবুল, মানচেস্টার শাহজালাল মসজিদের চেয়ারম্যান সোহরাবুর রহমান, শাহপরান মসজিদের ট্রাস্টি আবুল কাশেম, শামছুদ্দিন আহমেদ এমবিই, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, মানচেস্টার আওয়ামীলীগ সভাপতি মীর গোলাম মোস্তফা, এডিনবরা আওয়ামীলীগ নেতা মহসিন চৌধুরী, মানচেস্টার যুবলীগ সভাপতি শামছু মিয়া, সহসভাপতি মিছবাহ উদ্দিন, ওয়েছ আহমেদ প্রমুখ।
সভায় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ আজ অবহেলিত নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ৬০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা হাসপাতালের ৬তলা ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। তিনি বলেন, আগে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছি আর এখন উন্নয়ন করছি। এতে আমি আনন্দিত। তিনি বলেন হবিগঞ্জ শান্তির জেলা। এখানে কোন রাজনৈতিক হানাহানি নেই। হবিগঞ্জ মেডিকেল কলেজে চলতি সেশন থেকেই ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে। তিনি প্রবাসীদের শিল্প কারখানা স্থাপনে দেশে বিনিয়োগ করার আহ্বান জানান । তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । হবিগঞ্জ আরো এগিয়ে যাচ্ছে। হবিগঞ্জে একটি হাউজিং ও শিশু পার্ক নির্মাণ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তিনি বলেন একজন দেশ প্রেমিক হিসেবে কাজ করছি। এ জন্য নিজেকে ধন্য মনে করছি। তিনি উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, নবীগঞ্জ-বাহুবল এখন আর অবহেলিত নয়। ইতিমধ্যে অনেক রাস্তা ব্রীজ কালভার্ট নির্মাণ করেছি। তিনি বলেন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছি। আমরা চাই উন্নত বাংলাদেশ গড়তে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com