বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের মোহনপুরে জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে সম্পত্তি দখলের চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর মোহনপুরে জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে সম্পত্তি দখলের চেষ্টার ঘটনায় হামলায় ১ যুবক আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই এলাকার সেলিম মিয়া নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, তার জীবিত পিতা হুকুম আলীকে মৃত সাজিয়ে প্রতিবেশী ভূমিদস্যু মৃত আম্বর আলীর পুত্র আব্দুর রহমান, তার ভাই সোহেল জাল দলিল সৃষ্টি করে বাসা নির্মাণের চেষ্টা চালায়। গতকাল সেলিম বাঁধা দিলে আব্দুর রহমান, সোহেল তাদের সহযোগি সাহাবুদ্দিন ও আব্দুল আলীমসহ একদল লোক সেলিমের উপর চড়াও হয়। তাদের হামলায় সেলিম (৩০) আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় যে কোন সময় ওই জায়গা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছেন এলাকাবাসি। পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ওই জায়গার উপর কাজ বন্ধ করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com