রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কৃষকদলের আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। গতকাল মঙ্গলবার বিকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ। বিএনপি নেতা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং ফারুক মিয়া ও সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, আমিনুল ইসলাম ফটিক, আব্দুল্লাহ হিল কাফি, আবু তাহের মেম্বার, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ আবু ছালেক, অলিউর রহমান, জেলা ছাত্রদল নেতা এডঃ গুলজার খান, আব্দুস সোবহান, এডঃ দুলাল, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান স্বপন, রবিউল আলম রবি, সেলিম আহমেদ, দুধু মিয়া, জিয়া উদ্দিন, নুর উদ্দিন, আব্দুন নুর, মাসুকুর রহমান মাসুক, সৈয়দ সোহাগ, মোঃ সুমন মিয়া, অরজিৎ দাস, বিকাশ দাস, আলমগীর মিয়া, সুহেল মিয়া, আজিজ মিয়া, জাহির মিয়া, রনি মিয়া প্রমুখ।
সভায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com