মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জের সিরাজি হোটেল মালিক ফাহিমের দৌড়ঝাপ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ সিরাজী আবাসিক হোটেল থেকে আটক ১৫ ছাত্র-ছাত্রী আটকের পর থেকে ওই হোটেলের মালিক ফাহিম নিজেকে রক্ষা করতে বিভিন্নস্থানে দৌড়ঝাপ শুরু করেছে। এমনকি ওই প্রতিষ্ঠানের নাম যাতে পত্রিকায় প্রকাশ না হয় কতিপয় অসাধু সাংবাদিকদের ম্যানেজ করে তার নাম আড়ালে রেখেছে। এরপরও বেশ কিছু পত্রিকায় হোটেলসহ মালিকের নাম দিয়ে সংবাদ প্রকাশ হলে গতকাল সোমবার বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেন বলে একটি সুত্র জানায়। এদিকে তার হোটেলের অপকর্মের কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। এলাকাবাসী অভিযোগ করেন, দাউদনগর বাজারে সিরাজ প্লাজার সিরাজি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপসহ অপরাধমুলক কর্মকান্ড চলে আসছে। ইতোপূর্বে ম্যাজিষ্ট্র্রেট পুলিশসহ হোটেল থেকে যুবক-যুবতীদের আটক করে জেল জরিমানা করা হয়েছে। এরপরও থেমে থাকেনি তাদের এসব অসামাজিক কার্যকলাপ। স্থানীয় প্রভাব কাটিয়ে কতিপয় পুলিশের সহযোগিতায় তার ব্যবসা আরো চাঙ্গা করে তোলেছে। স্কুল-কলেজের বিপদগামী শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসির স্ত্রীরাও এসব হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বলেও জানায় স্থানীয় একটি সুত্র। আর এসবের বিনিময়ে মোটা অংকের টাকা পেয়ে থাকেন তারা। এরমধ্যে হোটেল মালিক, অসাধু পুলিশ ও কিছু অসাধু সাংবাদিকদের কাছে যাচ্ছে এর একটি বৃহত অংশ। আর কিছু অংশ পাচ্ছে কলর্গালরা।
উল্লেখ্য গত রবিবার সকালে পুলিশ অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় ওই হোটেলে অভিযান চালিয়ে শিক্ষার্থীসহ ১৫ জনকে আটক করে। দিনভর নাটকের পর রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়। এ নিয়ে শায়েস্তাগঞ্জে স্থানীয় জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com