বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

শায়েস্তাগঞ্জে অসামাজিক কাজের নিরাপদ স্থান সিরাজি হোটেল ॥ ১৫ ছাত্র-ছাত্রী আটক ॥ তথ্য নিয়ে পুলিশের দিনভর নাটক ॥ রহস্যজনক কারণে মালিক ও ম্যানেজারকে ছেড়ে দিল পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ১৪৫২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ অসামাজিক কার্যকালাপের নিরাপদ  স্থান হিসেবে গড়ে উঠেছে শায়েস্তাগঞ্জের সিরাজি হোটেল। বিভিন্নস্থান থেকে স্কুল কলেজের বিপথগামী যুবতীদের এনে এসব ব্যবসায় নিয়োজিত করা হচ্ছে। গতকাল রবিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ১৫ ছাত্র-ছাত্রীকে আটক করে পুলিশ। দিনভর নাটকের পর রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এভাবে ছেড়ে দেয়ায় নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে।
অভিযোগ উঠেছে ওই হোটেলের মালিক দীর্ঘদিন ধরে অসাধু পুলিশদের ম্যানেজ করে আবাসিক হোটেলে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিল। আর এ রখম অপকর্ম করে হোটেলের মালিক রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেছে। ইতোপূর্বে বেশ কয়েকবার এই হোটেল থেকে যুবক যুবতীকে আটক করেছিল পুলিশ। এর পরও থামেনি তার এসব অসামাজিক কর্মকান্ড ও অবৈধ ব্যবসা। স্থানীয় প্রভাবশালীদের একজন হওয়ায় অনেকেই মুখ খোলতে বা প্রতিবাদ করতে সাহস পায় না। গতকাল রবিবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলে অনৈতিক কাজে লিপ্তথাকাবস্থায় কলেজ ছাত্র ইয়াসিন (২৬), ফারুক আহমেদ (২৭), ম্যানেজার মাসুক মিয়া (৩০), রিপন মিয়া (২৭), জমির উদ্দিন (২৫), কামাল মিয়া (১৮), রফিক উদ্দিন (২০), ওয়াসিম উদ্দিন (১৮), এ ছাড়া কলেজ ছাত্রী বিলকিস (১৮), সুজেনা (১৯), পারুল (১৭), জরিনা (১৮), মাহমুদা (১৮), চম্পা (১৭), শিমলা (১৮) কে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে থানায় নেয়ার পর ওই হোটেলের মালিক ও তাদের সহযোগিরা থানা থেকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ শুরু করেন। এসময় উপস্থিত সাংবাদিকরা ওসির কাছে জানতে চাইলে দেই/দিচ্ছি বলে ওসি তথ্য দেয়া নিয়ে নাটক শুরু করেন। অবশেষে নাটকের পর রাত ৯টায় ওসি ইয়াসিনুল হকের ০১৭১৩-৩৭৪৪০৬ নাম্বারে ফোন করে জানতে চাইলে তিনি জানান, মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশের লুকোচুরি নিয়ে সাধারণ মানুষ ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অনেকে মন্তব্য করে বলেন, আটক ছাত্র/ছাত্রীরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে না হয় ছেড়ে দেয়া হলো। কিন্তু হোটেল মালিক ও ম্যানেজারকে কেন ছেড়ে দেয়া হলো তা নিয়ে দেখা দিয়েছে নানার প্রশ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com