বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাজা ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেল ক্রসিং এলাকা থেকে ১৫ কেঁজি গাজা ১টি প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মন্নান মিয়ার পুত্র সফিক মিয়া (৩০) ও একই উপজেলার নোয়ানি গ্রামের মকসুদ আলীর পুত্র মধু মিয়া (২৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ ডিবির এসআই সুদ্বিপ রায় ও এএসআই শহিদ ও মুসলিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাবার সময় তাদেরকে আটক করা হয়। ডিবির জিজ্ঞাসাবাদে তারা জানায় মনতলা সীমান্ত দিয়ে উল্লেখিত মাদক এনে গাড়িযোগে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাটি ডিবির এসআই সুদ্বিপ রায় নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com