বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কৈ মাছে খেয়ে প্রাণ গেল শিশু সিয়ামের

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৬৫৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নানার বাড়ি বেড়াতে এসে জীবিত কৈ মাছ খেয়ে প্রাণ গেল শিশু সিয়াম আহমদের। লাশ হয়ে বাড়ি ফিরলো ১ বছর বয়সের ওই শিশুটি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে।
সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের শাহিনুর আহমদ তার ছেলে সিয়ামসহ স্বপরিবার নিয়ে ৩/৪ দিন পূর্বে তার শ^শুর বাড়ি নবীগঞ্জের বাউসা গ্রামে বেড়াতে আসে। আত্মীয়দের আপ্যায়নের জন্য শাহিনুর আহমদের শ^শুর শখ করে বাজার থেকে স্বাদের কৈ মাছ কিনে আনেন। কিন্তু এই কৈ মাছই কাল হয়ে দাড়ালো শিশু নাতি সিয়ামের। ওই কৈ মাছগুলো রান্না করার জন্য একটি পাত্রে রাখেন সিয়ামের নানী। বিকাল ৫টার দিকে ঘরের মানুষের অজান্তে একটি জীবিত কৈ মাছ মুখে ডুকিয়ে ফেলে সিয়াম। কিন্তু মাছটি জীবিত হওয়ায় নরাচরা করে ভিতরে চলে যায় এবং গলায় নরাচরা করতে দেখা যায়। সিয়ামের চিৎকারে তার মাসহ ঘরের মানুষ এগিয়ে আসলে দেখতে পান তার গলার ভিতর জীবিত কই মাছ আটকে আছে। সাথে সাথে সিয়ামকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com