বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যুবককে অপহরণের ৮ ঘন্টা পর উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাধবপুরে এক যুবককে অপহরনের ৮ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ অপহরনকারীকে গ্রেফতার করা হয়। বোধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রামসুন্দপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ভিকটিম নিজাম উদ্দিন মনা (১৮) কে উদ্ধারসহ ২ অপহরনকারী তৌহিদ মিয়া ও আকবর আলীকে আটক করে। ভিকটিম মনা চুনারুঘাট উপজেলার জোয়ার লালচান্দ গ্রামের জাহির মিয়ার ছেলে। মনা অপহরনের ঘটনায় তার মামা নুরুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, মনা মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের তার দাদার বাড়ি থেকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পিতার বাড়িতে যাওয়ার সময় ফতেহপুর মাজার সংলগ্ন এলাকা থেকে ৪/৫ জন লোক তাকে অপহরন করে। পরে অপহরনকারীরা মোবাইল ফোনে মনার আত্মিয় স্বজনের নিকট মুক্তিপন দাবি করে। রাত আড়াইটার দিকে তেলিয়াপাড়া পুলিশ পাড়ির এএসআই কামরুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশসহ তার মামা নুরুল ইসলাম মাধবপুর উপজেলার রামসুন্দপুর গ্রামের মসজিদের নিকট মুক্তিপনের ৫০ হাজার টাকা নিয়ে যান। পুলিশ সদস্যদের ঝুপড়ির মধ্যে লুকিয়ে রেখে মুক্তিপনের টাকা অপহরনকারীদের নিকট হস্তান্তরের সময় পুলিশ অপহরনকারীদের আটক করে। তারা হলো মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের আকবর আলী মাষ্টার (৫০) ও রাম সুন্দরপুর গ্রামের তৌহিদ মিয়া (৪২)। অপর অপহরনকারী হিরাজ মিয়া ও আব্দুল জলিল পালিয়ে যায়। আটকদের তথ্য মতে মনাকে হিরাজ মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com