বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতিকি মানুষ পেতে পারেনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সময়ের পরিবর্তনের কথাগুলো আজ হারিয়ে যেতে শুরু করেছে। গতকাল বুধবার রাত ৯টায় হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে এর বিপরীত চিত্র। সকাল থেকে ওই সময় পর্যন্ত সদর উপজেলার কাশিপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র প্রতিবন্ধী মারুফ (১৫) হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখেও কোন মানুষ সহানুভূতির হাত বাড়িয়ে দেয়নি। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও তাকে হাসপাতালের বেড কিংবা ওয়ার্র্ডে রাখেননি। নিরূপায় হয়ে মশা-মাছির কামড় সহ্য করে বারান্দায় পড়ে থাকতে হয়েছে। সাংবাদিকদের দেখে আক্ষেপ করে জানায় তার বাবা-মা কেউ নেই। তিন দিন ধরে না খেয়ে আছে। অসুস্থ হয়ে গেলে বাড়ি থেকে এলাকার লোকজন হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে গেছে। তার দু পায়ে সমস্যা থাকার কারণে সে হাটা চলা করতে পারে না। সে সাংবাদিকদের মাধ্যমে সহযোগিতা চেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com