শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ফেসবুকে কটুক্তি ॥ চুনারুঘাটে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৬৭০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ফেসবুকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও বর্তমান সভাপতি তোতা মিয়াকে নিয়ে কটুক্তি করায় চুনারুঘাটের কালিশিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের বিরোদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদকসহ কয়েকজন সদস্য লিখিত ভাবে এ অভিযোগ দায়ের করেন। সমিতির সভাপতি মোতাহির চৌধুরী বলেন, ২৪ আগষ্ট শিক্ষক মতিউর রহমান তার আইডি থেকে ‘আজাদ কিংবা তোতা’ শিরোনামে একটি স্ট্যাটাসে কেন্দ্রীয় কমিটির দুই সভাপতির নামে কুৎসা রটনা করা হয়। এ বিষয়টি শিক্ষক সমিতির স্থানীয় সদস্যদের মধ্যে প্রতিক্রিয়ার জন্ম দেয়। সাধারন সম্পাদক, রানীকোর্ট সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ বলেন, একই দিন একই আইডি থেকে ‘কি করি হায় ক্রেডিট নিয়ে যায় জালাল মিয়া দলে’ শিরোনামে অপর একটি স্ট্যাটাসে একই ব্যক্তিদের নামে মানহানীকর স্ট্যাটাস দেয়া হয়। এতে চুনারুঘাটের প্রাথমিক শিক্ষক সমিতির সর্বস্থরের শিক্ষকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল করীর বিষয়টি জরুরী ভিত্তিতে দেখার আশ্বাস দিলে শিক্ষকদের মাঝে সৃষ্ট উত্তেজনার কিছুটা অবসান ঘটে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে শিক্ষকরা আগামী বিল মিটিং এ পরবর্তী কর্মসুচী ঘোষনা করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com