বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বাউসা ইউনিয়নে উপ-নির্বাচন হেলাল ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আল হেলাল আহমদ ভ্যান গাড়ী প্রতীকে ৬৬০ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাছিতুর রহমান মরিচ প্রতীকে ৪২৩ ভোট পেয়েছেন। অপর প্রার্থী আব্দুল বারিক টর্চ লাইট প্রতীকে পেয়েছেন ৩১২ ভোট। গতকাল ভোট গ্রহন শেষে প্রিসাইডিং অফিসার ও নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন উক্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৯০৮ জন ভোটারের মধ্যে ১৪২৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোটের সংখ্যা ৩৪টি। উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের সদস্য মোঃ রহমত আলীর মৃত্যুতে এ ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com