শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে :সিইসি

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সুযোগ সব সময় থাকবে, যদি তারা বাস্তবসম্মত সিদ্ধান্তে আসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি বলেন, নির্বাচন কমিশন (ইসি) কিভাবে অগ্রসর হবে তা রাজনৈতিক নেতারাই ঠিক করবেন। তখন রাজনীতিবিদরা বলে দেবেন আমরা (কমিশন) কিভাবে অগ্রসর হবে। লাঙ্গল প্রতীক কাউকে দেবেন না ইসিকে দেওয়া এরশাদের চিঠির বিষয়ে সিইসি বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তারাই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আগামীকাল আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com