মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের পুরান মুন্সেফী এলাকায় ভাইকে ছুরিকাঘাত ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার একটি বাসায় পূর্ব বিরোধের জের ধরে ভাইকে ছুরিকাঘাত করে মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল সোমবার রাত ৮টায় ওই এলাকার নুর ভিলার ২য় তলায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবক চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার এলাকার বাসিন্দা মৃত সৈয়দ কামরুল হাসানের পুত্র সৈয়দ সফিকুল আলম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের ওই বাসার ভাড়াটিয়া বাসিন্দা সৈয়দ মফিজুল হাসানের পুত্র চৌধুরীবাজার এলাকার সোহানা টাইলস গ্যালারীর মালিক মহিদুল হাসান (৩৫) এর সাথে তার চাচাতো ভাই সফিকুলের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল ওই সময় ক্ষিপ্ত হয়ে বাসায় প্রবেশ করে মফিজুলকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে আটক করে এবং তার সাথে থাকা দুই যুবক পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবক ও তার একটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। পরে উভয়পক্ষ মিমাংসার আশ্বাস দিলে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়। সফিকুল আলম জানায়, তার ভাই মহিদুলের সাথে জমি জমা নিয়ে বিরোধ থাকায় তাকে ফাঁসানোর চেষ্টা করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com