বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের সাবেক জামায়াত নেতা ও ছেলে নারী নির্যাতন মামলায় গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর হাবিবুর রহমান ও তার পুত্রকে নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। গতকাল বিকেলে থানার এসআই হুমায়ুন কবির তাদেরকে গ্রেফতার করেন।
মামলার বিবরনে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর হাবিবর রহমানের পুত্র সাইদুর রহমানের সাথে গত বছরের জানুয়ারী মাসে বিয়ে হয় নরসিংদী জেলা সদরের বাসিন্দা সুমাইয়া ইয়াসমিনের। বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। এরই মধে ওই দম্পত্তির কোলে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। কিন্তু সম্প্রতিসুমাইয়ার স্বামী সাইদুর রহমান, তার পিতা হাবিবুর রহমানসহ পরিবারের সদস্যরা সুমাইয়াকে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে। যৌতুকের টাকা দিতে না পারায় সুমাইয়ার উপর তার শ্বশুর বাড়িব লোকজন মানসিক ও শারিরিক নির্যাতন চালায়। সুমাইয়া বিষটি তার পরিবারকে জানায়। সুমাইয়া ইয়াসমিন বাদী হয়ে নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার স্বামী সাইদুর রহমান, শ্বশুর হাবিবুর রহমান, শ্বাশুরী ইয়ানুফা বেগমকে আসামী করে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে গতকাল বিকেল ৪টা দিকে আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ুর কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই বাজারের হাবিব ষ্টোর থেকে তাদেরকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com