মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ হরিজন যুব সংঘ ও ঢাকা হরিজন যুব সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার হবিগঞ্জ আধুনিক ষ্টেডিয়ামে হবিগঞ্জ হরিজন যুব সংঘ ও ঢাকা হরিজন যুব সংঘের মধ্যে বিকাল ৪টায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে সম্পন্ন হয়। ট্রাইবেকারে ঢাকা হরিজন যুব সংঘকে ৫-৩ গোলে হারিয়ে হবিগঞ্জ হরিজন যুব সংঘ জয় লাভ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও পৌরসভার মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মমরাজ, সাবেক ছাত্রলীগের সভাপতি নুরুউদ্দিন চৌধুরী বুলবুল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা লাভলু হুদা চৌধুরী প্রমুখ। এ ধরণের আয়োজন করায় হবিগঞ্জ এবং ঢাকা হরিজন যুব সংঘকে ধন্যবাদ জানান প্রধান অতিথি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com