রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

বানিয়াচঙ্গে এলসিবিসিই’র দূর্যোগ প্রস্তুতিতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৪৬৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে এলসিবিসিই এর উদ্যোগে দূর্যোগ প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বানিয়াচঙ্গ মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউ.পি চেয়ারম্যান  মোঃ মিজানুর রহমান খান। এতে অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল হোসেন, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী। মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্দ্র চন্দ এর পরিচালনায় অন্যান্যর মাঝে বক্তৃতা করেন, ইউ.পি সচিব জ্যোতির্ময় দাশ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভা শেষে দূর্যোগ প্রস্তুতি বিষয়ে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ও ইউনিসেফ চাইল্ড বেইজ সংগঠনের ১৮ জন তালিকাভূক্ত কিশোর-কিশোরীকে পুরস্কৃত করা  হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com