বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাদের মোল্লার ছেলে-শ্যালকসহ ১১ জন আটক ॥ রাত ১২টায় মুক্তি

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে কাদের মোল্লার পুত্র হাসান মওদুদ, শ্যালক রাজিবুল হাসান পরিবারের ১১ জনকে আচক করে। কাদের মোল্লার মগবাজারের বাসার নিচ থেকে তাদের আটক করে পুলিশের গাড়িতে করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, কাদের মোল্লার মরদেহের সঙ্গে ফরিপুর যাওয়ার জন্য মগবাজারের বাসা থেকে বের হলে কাদের মোল্লার ছোট ছেলে হাসান মওদুদ ও তার মামা রাজিবুল হাসানসহ পরিবারের ১১ সদস্যকে পুলিশের গাড়িতে উঠিয়ে তাদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে রাত ১২টার দিকে আটক ১১ সদস্যকে ছেড়ে দেয় পুলিশ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার আটককৃতদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, ‘দুর্বৃত্তরা কাদের মোল্লার বাসায় হামলা চালিয়েছিল। তাই নিরাপত্তার স্বার্থে তার পরিবারারের সদস্যদের পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com