বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা বিএমএ ও স্বাচিপ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএমএ, স্বাচিপ, ফারিয়া তৃতীয় ও চতুর্থ কর্মচারী হবিগঞ্জ সদর হাসপাতালে উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা বিএমএ’র সহ-সভাপতি ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক, বিএমএ ও স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জমির আলী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ। এতে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ মখলিছুর রহমান উজ্জল, ডাঃ প্রদ্বীপ কুমার দাশ, বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, ফারিয়ার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র নার্স মোশারফ হোসেন, ব্রাদার হাবিবুর রহমান, আব্দুল আওয়াল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা হয়তো আজও পরাধীন থাকতাম। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য খ্যাতে যে উন্নয়ন করেছেন তা অতীতের কোন সময় হয়নি। তিনি এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com