বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দিনারপুরের ৪ পাহাড় খেকোর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৬৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দিনারপুরে পাহাড় কাটার সংবাদ সহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। গত মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে কয়েকটি কাটা পাহাড়ে অভিযান পারিচালনা করেন। এ সময় অপরাধিরা দৌড়ে পালিয়ে যায়। পাহাড় কাটার অপরাধে গোপলার বাজার ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার আশুতোশ বনীক বাদী হয়ে ৪ জনের  নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ১০/১৫ জন কে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হল, বনগাও গ্রামের মৃত নোয়াব উল্লাহর ছেলে সোনা মিয়া, মৃত আলা উদ্দিনের ছেলে আজমল হোসেন, রহমত মিয়ার ছেলে লেবু মিয়া, মুজিবুর রহমান নামে জনৈক ব্যক্তি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোনা মিয়া নেতৃত্বে এলাকায় গড়ে উটেছে পাহাড় কাটার বিশাল একটি সিন্ডিকেট। তার সাথে রযেছে একই গ্রামের সেলিম মিয়া, কমলি মিয়া, জয়নাল মিয়া, ময়না মিয়াসহ একদল পাহাড় খেকো। আর এই সিন্ডিকেটের মাধ্যমেই দিনারপুর এলাকার পাহাড় কাটা হয়। প্রকাশ্যে পাহাড় কেটে মাটি ও বালি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেটের পডফাদারসহ সদস্যরা। তারা প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন মুখ খুলতে সাহস পাচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে অহরহ।
এ বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে ঝটিকা অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্ট। গত মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন পাহাড় কাটার কয়েকটি স্পটে সরজমিনে গিয়ে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। তবে এ সময় জড়িতদের কাউকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের কাছ থেকে পাহাড় খেকোদের তথ্য সংগ্রহ করেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে ইউপি তহশীলদার আশুতোষ বনিককে বাদী করে থানায় একটি মামলা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com