বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে ১ দিনে অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধা ভর্তি ॥ ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেঘলা আকাশ রোদেলা বৃষ্টি, আবহাওয়ার পরিবর্তন। ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ১ দিনে অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধা ভর্তি হয়েছে। গত কয়েকদিনে টিপটিপ বৃষ্টি ও রোদের কারণে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, সর্দিসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এ সব রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক রোগী গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ভর্তি হয়েছে। গতকাল সরজমিনে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় এসব রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় রোগীদেরকে মেঝেতে ঠাই নিতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালে খাবার স্যালাইন ছাড়া আর কিছুই মিলছে না। সব ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে। এ ব্যাপারে ডাক্তার মহসিন করিম জানান, ঠিকমতো স্যালাইন ও ঔষধ খেলে রোগীরা সুস্থ হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com