বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে ১৭ টি সিএনজি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ও নবীগঞ্জ পুলিশের যৌথ পরিচালনায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে আউশকান্দি, টুলপ্লাজা, জনতার বাজারসহ বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি, সৈয়দপুরসহ নানা স্থানে এবং গোপলার বাজার তদন্তের কেন্দ্রের ইনচার্জ এসআই আরিফ উল্লার ও হবিগঞ্জের এসআই কৌশিকের নেতৃত্বে অপর একদল পুলিশ গোপলার বাজার থেকে পানিউন্দা পর্যন্ত অভিযান চালিয়ে সঠিক কাগজপত্র না থাকায় এবং সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে সড়কে যান চালানোর অপরাধে ১৭টি সিএনজি (অটোরিক্সা) আটক করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অনেক গাড়ীই এ সময় লাপাত্তা হয়ে যায়। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com