সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

নবীগঞ্জে প্রভারটি রিডাকশন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বৃত্তি প্রদান ও অভিষেক

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥  যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, সু-শিক্ষা ছাড়া  দেশ ও জাতি কখনো  উন্নত হতে পারেনা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এদেশের কর্ণধার হবে। গত সোমবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ সামাজিক সেবামূলক সংগঠন, প্রভারটি রিডাকশন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর মেধা বৃত্তি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সহ সভাপতি মো. নজরুল ইসলামের পরিচালনায় ও প্রভারটি রিডাকশন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী শামিম, সমাজ সেবক আব্দুল হামিদ লিকছন, উপদেষ্টা এইচ এম আবু ইউসুফ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মো. সেলিম মিয়া, স্পেন প্রবাসী মো. মাছুম আহমেদ, মিলেনিয়াম টিভির সৌদি আরব প্রতিনিধি মো. এমদাদুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ আহমদ আজাদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, সংগঠনের অর্থ-সম্পাদক আবুবক্কর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার সাবেক নবীগঞ্জ প্রতিনিধি মো. ছাদিকুল ইসলাম, সাংবাদিক বুলবুল আহমদ, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু প্রমুখ। প্রভারটি রিডাকশন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদানসহ বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্ম-সংস্থানের উপযোগী করে গড়ে তোলে আর্থিক সহায়তা ও সহজ শর্তের মাধ্যমে ইসলামী শরীয়াহ মোতাবেক টাকা বিনিয়োগের অঙ্গিকার ব্যক্ত করে সমাজের উন্নয়নে নানা পদেক্ষপের ঘোষনা দেওয়া হয় অভিষেক অনুষ্ঠানে। প্রধান অতিথি তার বক্তব্যে প্রভারটি রিডাকশন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর শুভ যাত্রা ও কর্ম পদ্ধতিকে যুগান্তকারী পদক্ষেপ বলে এর শুভ যাত্রা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com