বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে লাঠি মিছিল করে জামায়াতের মহাসড়ক অবরোধ ॥ ২০ টি গাড়ি ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মহা-সড়ক অবরোধ করে ব্যাপক গাড়ি ভাংচুর করেছে জামায়াত শিবির। গতকাল সন্ধ্যা ৬টার দিকে কয়েক শ’ জামায়াত শিবির নেতাকর্মী হাফিজপুর গ্রামের কাছে লাঠি হাতে ঢাকা-সিলেট মহা-সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে যাত্রীবাহী বাস, ম্যাক্সি, সিএনজি, ট্রাক ও 8 copyমোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে। অবরোধকালে বক্তব্য রাখেন, জেলা জামাতের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, হবিগঞ্জ পৌর জামাতের আমীর কাজী মহসিন, বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী আব্দুর রউফ বাহার, সেক্রেটারি জালাল উদ্দিন আখঞ্জি, জেলা শিবির সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা শিবির সভাপতি জমির আলী, সেক্রেটারি মুয়াদ হোসেন,  প্রভাষক সাদিকুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হলে সারাদেশ থেকে হবিগঞ্জকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। এ সময় নেতা-কর্মীরা একটি যাত্রীবাহী বাস, ম্যাক্সি, সিএনজি, ট্রাক, মোটর সাইকেলসহ ২০ টি যানবাহনে ব্যাপক ভাংচুর চালায় এবং কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটনায়। খবর পেয়ে বাহুবল ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এলেও কোন ব্যবস্থা নিতে পারছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com