সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

ফেইসবুকে প্রেম ॥ প্রেমিকাকে নিয়ে পালিয়ে প্রেমিক বারিক এখন হাজতে

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফেইসবুকের বন্ধুত্বের মাধ্যমে পরিচয়। গড়ায় প্রেমে। পরে পালিয়ে বিয়ে করেও সংসার করা হল না যুবক-যুবতীর। অবশেষে যুবকের ঠিকানা হল শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার উপজেলার মশাজান গ্রামে।
জানা যায়, সদর উপজেলার রিচি গ্রামের লাল মিয়ার পুত্র ফোন ব্যবসায়ী বারিক (২০) এর সাথে ফেইসবুকে পরিচয় হয় মশাজান গ্রামের মনতাজ মিয়ার কন্যা রিমা সুলতানার (১৮)। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। কিন্তু ফেসবুকের এ প্রেম রিমার পরিবার মেনে না নেয়ায় তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার। গত ১০ আগস্ট রিমা ও বারিক অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়। এদিকে রিমাকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোজাঁখুজি করে নিশ্চিত হয় বারিকের সাথে পালিয়ে গেছে রিমা। কোন উপায় না পেয়ে রিমার পরিবার প্রতারণার আশ্রয় নেয়। রিমার মা আনোয়ারা বেগম তাদেরকে মেনে নেয়ার কথা বলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। পরে গতকাল মঙ্গলবার দুপুরে বারিককে আটক করে সদর থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে সদর থানায় মমতাজ আলী বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে ছবি তোলতে গেলে বারিক জানায় ১ বছরের প্রেমে চোখের জলে ভেসে গেল। প্রেমের কারণে কয়েদি হয়েছি দুঃখ নেই। প্রতারণার ফাঁদে পড়ব এমনটা ভাবিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com