মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় শোক দিবসে জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জেলা পরিষদ হবিগঞ্জ কর্তৃক জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বিকাল ৩ টায় শিশুকিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২ শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের উপ-পরিচালক মোঃ আবুল হুসেন, প্রাক্তণ উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুজ জাহের, ডাঃ দিলীপ কুমার আচার্য, এডভোকেট রুহুল হাসান শরীফ, পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ডাঃ স্বপন বড়–য়া। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com