বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের দিনারপুর কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল মিলাদ মাহফিল, দোয়া, রচনা প্রতিযোগীতা, শোক র‌্যালি ও আলোচনা সভা। গতকাল শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এ.জেড.এম শাহেদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ডা: শাহ আবুল খায়ের, কলেজের দাতা সদস্য আব্দুল মুহিত চৌধুরী, উদ্যোক্তা সদস্য ইলিয়াছ মিয়া,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, হাজী মাহমুদ মিয়া, ইউপি ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন লাল, শ্রমিক নেতা লুৎফুর রহমান, কলেজের প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন, এম.এ মোশাররফ মিটু, আব্দুল মুহিত, তাহমিদ আহমেদ, তোফায়েল চৌধুরী, আবু তাহের, দোলন দেব, মোঃ আলী আমজাদ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com