বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সুমি হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামে আলোচিত শংকরি দেব ওরফে সুমি আক্তার হত্যা মামলার প্রধান আসামী জব্বারসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই মোক্তাতুল হোসেন ভূইয়া ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল উপজেলার দীনমনিপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র আব্দুল জব্বার (৩০) ও হাছন আলীর পুত্র বিলাল মিয়া (৩৫)। উল্লেখ্য, ২০১৩ সালে উপজেলার ভবানীপুর গ্রামের সুকমল দেবরায়ের মেয়ে শংকরি দেব আব্দুল জব্বারকে ভালোবেসে ঘর বাধার উদ্দ্যেশে পালিয়ে যায়। পরে জব্বার তাকে মুসলিম বানিয়ে বিয়ে করেন। সংসারে একটি সন্তান হয়। এক পর্যায়ে জব্বার বিভিন্ন বিষয়টি নিয়ে সুমিকে নির্যাতন করে এবং সুকমল দেবরায়ের কাছে টাকা পয়সা দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে স্বামী জব্বার ২০১৪ সালে ১৪ জুলাই সুমিকে হত্যা করে। এ ঘটনায় সুমির মা  রুমা রানী  বাদী হয়ে আব্দুল জব্বার ও বিলালকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com