মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দুবাই থেকে দেশে ফিরেই অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুবাই থেকে বাংলাদেশে পা রাখতে না রাখতেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছে সুলতানশীর এক প্রবাসি। গতকাল বুধবার সকাল ৮টা থেকে ১২ টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে সিরাজ মিয়া (৩০) নামে ওই প্রবাসীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজ মিয়ার পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে সিরাজ জীবিকার তাগিদে দুবাই যান। গতকাল বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আবতরণ করেন। এরপর এয়ারপোর্ট থেকে সকাল ৮টার এনা পরিবহনের একটি বাসে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। ৪ ঘন্টার এ যাত্রায় কোন এক সময় কে বা কারা তাকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বেলা ১২ টার দিকে সিলেটগামী এনা পরিবহনের কন্ট্রাক্টর অজ্ঞান অবস্থায় নতুন ব্রীজ এলাকায় নামিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত ছাত্তার মিয়ার পুত্র। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com