বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শেখ সুজাত মিয়ার অভিনন্দন

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত সোমবার প্রকাশিত ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষা সেবা নিয়ে সকল বিভাগে ৭৫ জন পরীক্ষার্থী  কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৩ জন অ+ , ২৬ জন অ , ৩৫ জন অ- এবং ১১ জন ই পেয়েছে। অ+ প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা হলেন বাণিজ্যে পূর্ণিমা পাল, জয়ুশ্রী রায়, ও বিজ্ঞানে মৃদুল কান্তি দাশ। সার্কেল’র এই অসাধারণ ফলাফলের কথা জানার পর তাদেরকে অভিনন্দন জানাতে আসেন শিক্ষা অনুরাগী নবীগঞ্জ বাহুবলের সাবেক এম,পি আলহাজ্ব শেখ  সুজাত মিয়া। তিনি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে কম্পিউটার, ইংরেজী শিখে উচ্চ শিক্ষা লাভের মাধ্যমে দেশ গড়ার আহবান জানান  এবং ভাল মানুষ হিসেবে জীবন গড়ার উপদেশ দেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সার্কেল পরিচালক হাসিনা সুলতানা, অভিভাবক পিন্টু পাল, প্রশিক্ষক দেলোয়ার আহসান শ্যামল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকারিয়া হোসাইন, সমাজ সেবক আব্দুল হাদী, সমাজ সেবক ফুয়াদ হাসান রাজন। পরিশেষে তাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন সার্কেল নির্বাহী মোঃ সাইফুর রহমান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com