মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বৃন্দাবন কলেজে দু’দল ছাত্রের সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি বৃন্দাবন কলেজে দুই যুবকের বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। কলেজের শিক্ষার্থীরা জানান, সোমবার সকালে বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের জনৈক ছাত্র এবং জে কে হাইস্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে কলেজ ক্যাম্পাসে হামলা-পাল্টা হামলায় লিপ্ত হয়। সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com