মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শচীন্দ্র কলেজে ছাত্র হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং শচীন্দ্র ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সুমন আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করার দায়ে গতকাল বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সুমন আহমেদ এর পিতা মুখলিছুর রহমান বাদী হয়ে পৈলারকান্দি গ্রামের ইব্রাহীম মিয়া (৫৫) কে প্রধান আসামী করে কামরুল, মফিজুর, মজনু, মোতালিব, আরিফ, শোয়েব, শুভ, তোফাজ্জ্বলসহ ১১জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে- পূর্ব বিরোধ এর জের  ধরে পূর্ব পরিকল্পিতভাবে সুমন আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার বানিয়াচং শচীন্দ্র ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একই কলেজের প্রতিপক্ষ ছাত্ররা। শনিবার সাড়ে ১১টার দিকে কলেজের ফটকে এ ঘটনা ঘটে। নিহত সুমন বানিয়াচং উপজেলার প্রত্যন্ত অঞ্চল ইসলামপুর গ্রামের মখলিছুর রহমান মিয়ার ছেলে। সে হবিগঞ্জ পৌর এলাকা আলমপুর গ্রামে আত্মীয়ের বাড়ী থেকে শচীন্দ্র কলেজে লেখা পড়া করতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com