বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অপারেটর খুনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ভিডিও অপারেটরকে হত্যার অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মিনাজপুর গ্রামের আসদ্দর মিয়ার পুত্র জিলাদ মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৬ এপ্রিল রাত ৯ টায় নবীগঞ্জ উপজেলার হিরাগঞ্জ বাজারের দি লাভ অডিও ভিডিও সেন্টার থেকে ভাড়ায় চালিত ভিডিও সেট টিভি, ছবি মেজাজ গরম, প্রেমের নাম বেদনা, হারানো প্রেম ও একটি মিঠুন চক্রবর্তীর হিন্দি ছবি এবং দুটি ব্যাটারীসহ অপারেটর ফারুক মিয়াকে সাথে নিয়ে যায়, মিনাজপুর গ্রামের আসদ্দর মিয়ার পুত্র জিলাদ মিয়া। পরে তাকে হত্যা করে বরাক নদীর পাড়ে ফেলে রাখে। অপারেটরের কোন খবর না পাওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মিঠাপুর গ্রামের আবুল কাসেম আজাদ নবীগঞ্জ থানায় মামলা করলে ৩ দিন পর ফারুকের লাশ বরাক নদীর পাড় থেকে নবীগঞ্জ থানার এস আই আসাদুজ্জামান উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এর পর থেকে উল্লেখিত মালামাল নিয়ে খুনি জিলাদ মিয়া পালিয়ে যায়। নিহত ফারুক মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের হাসেন আলীর পুত্র। সে ওই প্রতিষ্ঠানে কাজ করতো। স্বাক্ষী প্রামণ শেষে গতকাল এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামী জিলাদ পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com