মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ সদর হাসপাতালে ১ নবজাতকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসায় অবহেলায়  এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে হাসপাতালের আয়া ও নার্সদের সাথে বাকবিতন্ডা হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। লাখাই উপজেলার বেগুনাই গ্রামের আল আমিন এর একটি সন্তান গত শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জন্ম গ্রহণ করে। এরপর থেকে ওই নবজাতক শ্বাসকষ্টে ভুুগে। তার স্বজনদের অভিযোগ বার বার শিশু বিশেষজ্ঞদের কাছে গেলেও তারা শিশুটিকে একবারও এসে দেখেন নি।
নিহত শিশুর পিতা বলেন, চিকিৎসকদের নিয়োজিত দালালরা বারবার এসে ডাক্তারের প্রাইভেট চেম্বারে নিয়ে চিকিৎসা করার জন্য পরামর্শ দেয়। এরই মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে নার্স ও আয়াদের গালমন্দ করে। তারাও তাদের দিকে তেড়ে আসে। এক পর্যায়ে উভয়ের মাঝে তর্কবিতর্ক হয়।
উল্লেখ্য, গত ১ সপ্তাহে চিকিৎসায় অবহেলার কারণে ৫ নবজাতকের মৃত্যু হয়েছে বলে সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com