মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের ছোরাব মিয়া ও তজমূল মিয়ার মধ্যে রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ছোরাব মিয়া ও নাসরিন আক্তার এবং গুরুতর অবস্থায় আছকির মিয়া, আশিকুর, মানিক ও শাহ আলমকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, তুচ্ছ বিষয় নিয়ে এই ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com