মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ কারাগারে কয়েদীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

এম এ আই সজীব ॥ হবিগঞ্জ কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী নুর আলমের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টা ১০ মিনিটে নুর আলমকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুর হোসেন মাধবপুর উপজেলার জয়নগর গ্রামের আব্দুল হকের ছেলে।
হবিগঞ্জ কারাগারের জেলার শামীম রহমান জানান- নিহত নুর আলম নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। এ মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে আরেকটি মামলা ছিল। তিনি জানান, সকালে নুর হোসেন বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ সদর আধুনিক নিয়ে যাওয়া হলে চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হার্ট অ্যাটাক থেকে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
কারাগারের চিকিৎসক ডাঃ দেবাশিষ দাস জানান, নুর আলমের হার্টের সমস্যার কোন হিস্ট্রি ছিল না। শনিবার সকালে সে বুকে ব্যাথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com