শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অপহৃত যুবতী চাচা’র বাড়ী থেকে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে অপহৃত যুবতীকে অপহরণকারীর চাচা’র বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত প্রায় ১১টার দিকে মাধবপুর থানার এস.আই সামাস-ই-তার্বরীজ বাঘাসুরা গ্রামের রহমত আলীর বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী খসরু ও অন্যান্যরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়-উপজেলার বাঘাসুরা গ্রামের সড়ক বাজার এলাকার শাহ-আলমের যুবতী মেয়ে শাহিনা আক্তার (১৮)’র উপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের মৃত আশু মিয়া’র ছেলে খসরু মিয়া’র। খসরু সুযোগ খুজতে থাকে শাহেনা’র সাথে সম্পর্ক স্থাপনের। গত ৫ আগস্ট শাহিনার বাবা-মা বাড়ীতে না থাকার সুযোগে খসরু মিয়া সন্ধ্যায় শাহিনার বাড়ীতে গিয়ে ফুসলিয়ে তাকে খসরু’র চাচা একই গ্রামের রহমত আলীর বাড়ীতে নিয়ে যায়। রাতে নির্জন বাড়ীতে শাহিনাকে ধর্ষণ করে আটকিয়ে রাখে। এ দিকে শাহিনা বাবা-মা বাড়ীতে এসে মেয়ে না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুজাখুজি শুরু করে। অনেক খুজাখুজি করে না পেয়ে গতকাল শুক্রবার বিকালে শাহিনার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সামস-ই-তার্বরীজ অপহণকারীর চাচা রহমত আলীর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী খসরু ও অন্যান্যরা পালিয়ে যায়। সামস-ই-তার্বরীজ জানান-আজ শনিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com