বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাল এইচএসসির ফল প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৬৬৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কাল রবিবার ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ পেশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য বদ্ধপরিকর ছিলাম। সে হিসাবে ১০ আগস্ট ৬০ দিন পূর্ণ। আমরা একদিন আগেই ফল প্রকাশ করবো। গত ১ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। ১১ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা। ১৩ থেকে ২২ জুনের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে বাংলাদেশের দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ বছররে উচ্চ মাধ্যমকি পরীক্ষায় অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com