মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে ডাকাতরা কুপিয়ে ক্ষতবিক্ষত করে। গত বৃহস্পতিবার  দিবাগত রাত ১ টার দিকে  মিঠাপুর গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই রাতে একদল মুখোশধারী ডাকাত মোহাম্মদ আলীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে করে দুই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় প্রবাসীর স্ত্রী লাকী আক্তার বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। আহত অবস্থায় রাত দেড় টায় ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com