মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এ.বি.এম. আব্দুল বাছিত সেলিম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ১০০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম. আব্দুল বাছিত সেলিম হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ৪ আগস্ট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কমিটি তাকে “শ্রেষ্ঠ শিক্ষক” নির্বাচিত করেন। তিনি সদর উপজেলার সুকরিপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আঃ গাফ্ফার (প্রধান শিক্ষক) এবং নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মোছাঃ সামসুন্নাহার এর ছোট ছেলে। তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি “শ্রেষ্ঠ শিক্ষক” নির্বাচিত হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞ। তিনি বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে একজন শ্রেষ্ঠ শিক্ষক হতে চান। তিনি সকলের দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com