বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসা ভবনের ২য় তলার নির্মাণ কাজের উদ্বোধন করলেন সাবেক এমপি আব্দুল মোছাব্বির

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক সংসদ সদস্য এড. আব্দুল মোছাব্বির বলেছেন, মহানবী (সাঃ) কোন সম্পদের মোহে না পড়ে সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। আমাদেরকে তাঁর আদর্শ অনুসরন করে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি বলেন, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যাতে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে লক্ষ্যে মাদ্রাসার শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলার মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের ২য় তলার নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হলদারপুর মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুস শহীদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালক মাস্টার শফিকুর রহমান চৌধুরী, মাওঃ আব্দুর রহমান, মাওঃ জামাল উদ্দিন, সাংবাদিক মোঃ আলাউর রহমান, মাস্টার গোলাম আহমদ, সাবেক মেম্বার মোঃ জাফর আহমদ, হাজী ইলিয়াছ মিয়া, মোস্তফা মিয়া, আজিজুর রহমান, মাওঃ কামাল উদ্দিন, হাফেজ সেলিম আহমদ, মাওঃ লুৎফুর রহমান, মৌলা মিয়া, তাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি এড. আব্দুল মোছাব্বির মাদানিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এব্যাপারে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্তমানে আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় উক্ত মাদ্রাসা ভবনের ২য় তলার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com